
শাহিন আলম হৃদয়, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ (ম্যান) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতি, মাদারগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ জিন্নাহ বি.এসসির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন ও একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল হায়দার।
এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহ মো. মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারগঞ্জ শিক্ষা সমিতির সভাপতি আঃ রহিম, মাদ্রাসা শিক্ষা সমিতির সভাপতি আঃ মোতালেব সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন।
