• সোম. আগ ৩, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ব্রাহ্মণবাড়িয়ায় খাদে বাস উল্টে নিহত ৪, আহত অন্তত ১০

ByShirso aparadh

জুন ৮, ২০২৬

বি.বাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে চলাচলের সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের গভীর খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্রাহ্মণবাড়িয়ায় খাদে বাস উল্টে নিহত ৪, আহত অন্তত ১০

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights