• রবি. জুলা ১২, ২০২৬

প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

Byadmin

মার্চ ৩, ২০২৬


এস এম শাহ্ জালাল সাইফুল :

দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলোচিত বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-শিষ্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ধর্মীয় আলোচনা, যুক্তিনির্ভর বক্তব্য ও ইসলামের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপনার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। তার পিতা ছিলেন ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন (রহ.)-এর খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।
নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষা শেষে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম সম্পন্ন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ১৯৬৭ সালে ফাজিল পাস করেন। উচ্চতর ধর্মীয় শিক্ষা অর্জন করেন ঢাকার ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে।
তার ইন্তেকালে দেশের আলেম সমাজ, ধর্মীয় সংগঠন ও সাধারণ মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights