• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানে আশ্বাস প্রধানমন্ত্রীর

Byadmin

মার্চ ৩১, ২০২৬

সাইফুল ইসলাম:

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১,৮২১ চিকিৎসকের দাবি-দাওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশ্বাস দেন।

এর আগে বিভিন্ন দাবিতে সচিবালয়ের ওই ফটকের সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন চিকিৎসকরা। সচিবালয় ত্যাগের সময় গাড়িতে ওঠার আগমুহূর্তে তাদের প্রতিনিধি দলের কাছে এগিয়ে যান প্রধানমন্ত্রী।

এ সময় প্রতিনিধি দল সংক্ষিপ্ত আকারে তাদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। মনোযোগ দিয়ে বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী তা গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলে আসছেন স্বাস্থ্য ক্যাডারের এসব চিকিৎসক। তাদের দাবি, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর এ আশ্বাসে সমস্যা সমাধানে নতুন করে আশাবাদী হয়েছেন বঞ্চিত চিকিৎসকরা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights