• সোম. আগ ১৭, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নাটোরে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ByShirso Aparadh

জুন ২০, ২০২৬


নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় নিজ শয়নকক্ষ থেকে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল রাহাত ও তার স্ত্রী লিজা খাতুন দুপুরের খাবার খেয়ে নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন রাহুল ও লিজা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights