• রবি. আগ ২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকার ঋণ

BySaiful

জুন ৯, ২০২৬

নতুন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য চমৎকার খবর। কোনো প্রকার জামানত বা বন্ধক ছাড়াই নতুন উদ্যোক্তারা এখন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সহজ শর্ত ও কম সুদে ঋণ সুবিধা

সংসদে অর্থমন্ত্রী জানান যে, বর্তমান সময়ে তরুণদের জন্য সম্পূর্ণ সুদমুক্ত কোনো ঋণ প্রকল্প চালু না থাকলেও, তরুণ ও নতুন উদ্যোক্তাদের ব্যবসার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু বিশেষ পুনরর্থায়ন স্কিম বা ফান্ড পরিচালনা করছে। এর মূল লক্ষ্য হলো অত্যন্ত সহজ শর্তে এবং কম সুদে ঋণের ব্যবস্থা করা।

৫০০ কোটি টাকার বিশেষ তহবিল

ক্ষুদ্র, কটেজ ও মাইক্রো খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে একটি বিশেষ তহবিল রয়েছে। এই তহবিলের আকার আগে ছিল ১০০ কোটি টাকা, যা বাড়িয়ে এখন ৫০০ কোটি টাকা করা হয়েছে।

Share this news as a Photo Card

By Saiful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকার ঋণ

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights