
হাসান;বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক ধর্ষণ ঘটনাগুলোর সুষ্ঠু বিচার এবং প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।



সোমবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন—পার্বত্য অঞ্চলে নারী নির্যাতনের ঘটনা প্রথাগত বিচারের নামে টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা অমানবিক ও ন্যায়বিচারের পরিপন্থী।
বক্তারা কাপ্তাই, মাটিরাঙা ও পানছড়ির সাম্প্রতিক ধর্ষণ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন বন্ধে প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কার সময়ের দাবি।
মানববন্ধনে পিসিসিপি’র দাবিসমূহ:
ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।প্রথাগত বিচারের নামে অপরাধ ধামাচাপা বন্ধ করা।রাষ্ট্রীয় আইনের মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত করা।মানববন্ধনে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলার সংসদ সদস্য পদপ্রার্থী ও পার্বত্য নাগরিক পরিষদের সহ-সভাপতি আবুল কালাম,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ, পিসিসিপি’র বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও কয়েকশত শিক্ষার্থী।

