• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন

Byadmin

ডিসে. ২১, ২০২৫

এস এম শাহ্ জালাল সাইফুল
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাতিকে অবহিত করতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে যৌথবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে বিশেষ অভিযান শুরু হয়। গত সাত দিনে এই অভিযানে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শোক সমাবেশ করেন।

সমাবেশ থেকে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে শিক্ষার্থী ও জনসাধারণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights