• রবি. জুলা ১২, ২০২৬

দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

Byadmin

মার্চ ৩, ২০২৬


এস এম শাহ্ জালাল সাইফুল, কুমিল্লা :
পবিত্র রমজান মাসের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত, গজল পরিবেশন ও এতিম এবং হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ আয়োজন করে জাসাস কুমিল্লা উত্তর জেলা।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকাল ২টায় দাউদকান্দি উপজেলার বিএনপি গৌরীপুর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিম। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী গজল পরিবেশনের মাধ্যমে ধর্মীয় পরিবেশ সৃষ্টি করা হয়। পরে এলাকার এতিম শিশু ও কুরআনের হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনীতির অন্যতম মানবিক দর্শন। তিনি রমজানের শিক্ষা ধারণ করে সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।
জাসাস দাউদকান্দি উপজেলা সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights