• সোম. জুন ২৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাসে নিজ দলের কর্মীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Byadmin

অক্টো. ৩১, ২০২৫

আব্দুল আজিজ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বালু ব্যবসার হিসাব-নিকাশকে কেন্দ্র করে নিজ দলের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাত্তারের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী দলীয় সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাছিমপুর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন করেন বলরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. ইসমাঈল সরকার।

সংবাদ সম্মেলনে ইসমাঈল সরকার জানান, সোমবার (২৯ অক্টোবর) রাতে এম এ সাত্তার তাকে নিজের বাসায় ডেকে নেন। বালু ব্যবসার হিসাব-নিকাশ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এম এ সাত্তার ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে তাকে আটকে রেখে টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করা হয়।

তিনি আরও বলেন, “আমি কোনোরকমে তার হাত থেকে ছুটে নাগেরচর গ্রামের মধ্যপাড়া মসজিদের দিকে দৌড় দেই। এম এ সাত্তারও আমার পিছু নেন, কিন্তু আমাকে না পেয়ে ফিরে যান। ঘটনার সময় উপস্থিত ৭-৮ জন স্থানীয় লোকজন দেখলেও কেউ বাধা দেননি। বর্তমানে আমি জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ইসমাঈল সরকার জানান, তিনি বিষয়টি তিতাস থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights