• রবি. জুন ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকাস্থ ফেনী সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Byadmin

জানু. ৩, ২০২৬

একরামুল হক :

৩ জানুয়ারি ২০২৬ (শনিবার):
আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও “ফেনীর মেয়ে” বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকাস্থ ফেনী সমিতি। শনিবার ঢাকাস্থ ফেনী সমিতির নিজস্ব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক (১) কেন্দ্রীয় কমিটি মোঃ আবদুল লতিফ জনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ফেনী সমিতির আহ্বায়ক আবদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব মোঃ কাওছারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম বাহার, রিন্টু আনোয়ার, ডা. মোঃ হারুন অর রশিদ, নজরুল ইসলাম চৌধুরী জুয়েল, আজিম উদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সবুজ, ফজলুল হক চৌধুরী সাজু, মোঃ ইসমাইল চৌধুরী বাদল, অ্যাডভোকেট শেখ ফরি, আবদুল কাদের, নাসির উদ্দিন মাসুক, একরামুল হক, দৈনিক শীর্ষ অপরাধের সহ-সম্পাদকসহ ঢাকায় বসবাসরত ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও নাগরিকবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন ডা. মোঃ হারুন অর রশিদ। দোয়া শেষে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights