• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

ByMahfuz Sarker

ফেব্রু ৯, ২০২৬

সাইমুল রাজু, স্টাফ রিপোর্টার:

ঢাকা-১৮ সংসদীয় আসন থেকে নাগরিক ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এই আসনে তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।বিবৃতিতে মান্না বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে আমি সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২—দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এখানে সাড়ে সাতটি থানা অন্তর্ভুক্ত এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে।

”তিনি আরও বলেন, এ আসনে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয় নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। সে কারণেই আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকেই কষ্ট পাবেন। তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এর আগে নাগরিক ঐক্য সূত্র জানায়, দলীয় ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এনে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়।উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights