• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাতীয় কবির সমাধির পাশে শরীফ ওসমান হাদির দাফনের কার্যক্রম চলছে

Byadmin

ডিসে. ২০, ২০২৫

মাসুদ সালেহ উদ্দিন :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফনের কার্যক্রম চলছে। শনিবার (২০ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, হাদির দাফনের জন্য কবর খননের কাজ শুরু করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধির পাশেই তাকে দাফন করা হবে।
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, কেবিনেট ডিভিশন ও ডাকসু থেকে পৃথক দুটি আবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভাব্য দাফনের স্থান সরেজমিনে পরিদর্শন করে। কোথায় খালি জায়গা রয়েছে—এ বিষয়ে একটি নোট প্রস্তুত করা হয়। পরে শুক্রবার রাতের জরুরি সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।
প্রক্টর আরও জানান, শরীফ ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার শেষ বিদায় ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights