• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গণমাধ্যম প্রেস ক্লাব, খুলনার অফিস উদ্বোধন অনুষ্ঠিত

Byadmin

ডিসে. ১৮, ২০২৫

নাহিদা আক্তার লাকি, খুলনা প্রতিনিধি :
“সত্যের পথে চলাই আমাদের অঙ্গীকার”—এই শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গণমাধ্যম প্রেস ক্লাব, খুলনা। গত ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ মহান বিজয় দিবসে খুলনার অস্থায়ী কার্যালয়ে ক্লাবটির অফিস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেত্রী নাহিদা আক্তার লাকী (জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ), তোফায়েল হোসেন (ডিবিসি নিউজ), সাব্বির আহমেদ, টলার হোসেন, রাজ্জাক, বোরহান, রাজু (জাতীয় শীর্ষ অপরাধ), এনটিভির প্রতিনিধি, দৈনিক প্রবাহ পত্রিকার প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, গণমাধ্যম প্রেস ক্লাব, খুলনা সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবগঠিত এই প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়,তাদের প্রধান লক্ষ্য হলো—

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড সমুন্নত রাখা,সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠা,সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলা।

অনুষ্ঠান শেষে গণমাধ্যম প্রেস ক্লাব, খুলনার নবগঠিত নেতৃত্ব ও সদস্যবৃন্দের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights