• মে ২৮, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

Byadmin

নভে. ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে এবং আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। খবর পাওয়ার পরই প্রথম দফায় ৭টি ইউনিট পাঠানো হয়। তবে সড়কে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো দ্রুত পৌঁছাতে পারেনি। অবশেষে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও ৪টি ইউনিট পাঠানো হয়, যেগুলো সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৃতীয় দফায় আরও ৫টি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহার শিকদার জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ ঘটনায় বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদে সরে যেতে অনেককে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। এখনো হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights