• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঈদের ছুটি শেষে জাতীয় সংসদের অধিবেশন শুরু আজ

Byadmin

মার্চ ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ অধিবেশন বসবে। দিনের কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও নির্ধারিত রয়েছে।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়। বিরতির পর আজকের অধিবেশনে পুনরায় আইন প্রণয়ন ও নীতিগত আলোচনা শুরু হচ্ছে।

অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং এসব নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলমান এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights