• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঈদ সামগ্রী উপহার দিয়ে হোমনা-তিতাসে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালেন মাইজভান্ডারী যুব কাফেলা সংগঠন

Byadmin

মার্চ ১৯, ২০২৬

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই ঈদের প্রকৃত শিক্ষা। আর এই শিক্ষাকে অক্ষরে অক্ষরে পালন করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মাইজভাণ্ডারী যুব কাফেলা।

বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী সংগঠনের সদস্যরা হোমনা-তিতাস উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন। ঈদ উপহারের মধ্যে ছিল আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, পোলাও চাল, নুডুলস ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

মাইজভাণ্ডারী যুব কাফেলার সভাপতি ইতালি প্রবাসী জাহিদ হাসান প্রলয়, সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী জুয়েল সিকদার, সিনিয়র সহ-সভাপতি ইতালি প্রবাসী তারেক ব্যাপারী, সহ-সভাপতি কুয়েত প্রবাসী সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সিকদার, হৃদয় সরকার ও সাংগঠনিক সম্পাদক আশিক সরকারের সার্বিক সহযোগিতা ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক সরকার ,উপদেষ্টা সফিক সরকার ,মোসলেম উদ্দিন, শামীম মিয়া, শাহ আলম ও রাহিদ হাসান নিলয়সহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়, সেই ভাবনা থেকেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় সচেষ্ট থাকবেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights