• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নলছিটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত, আহত ১নলছিটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত, আহত ১

বরিশাল বিভাগীয় ব্যুরো

ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (হুমায়ুন করিব সাগর) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সোহেল গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার দুপুর আনুমানিক ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং পরে রাস্তার পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights