• শনি. জুলাই ৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জেলেদের চাল বিতরণ ইস্যুতে অপপ্রচারের অভিযোগে উজিরপুরে তীব্র বিক্ষোভ ও উত্তেজনা

জেলেদের চাল বিতরণ ইস্যুতে অপপ্রচারের অভিযোগে উজিরপুরে তীব্র বিক্ষোভ ও উত্তেজনাজেলেদের চাল বিতরণ ইস্যুতে অপপ্রচারের অভিযোগে উজিরপুরে তীব্র বিক্ষোভ ও উত্তেজনা

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালের উজিরপুর উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডে জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণকে কেন্দ্র করে এক বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন খান হাইয়ুমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় জেলে ও এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন।

শুক্রবার (৩ মার্চ) বিকাল ৫টায় রসুলাবাদ ব্রিজ সংলগ্ন ঈদগা মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি উদ্দেশ্যপ্রণোদিত মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন হাইয়ুম খান। বিতরণের সময় পৌর ছাত্রদলের নেতা যুবায়ের মৃধা সেখানে উপস্থিত হয়ে নিজের জন্য চাল দাবি করেন।

কিন্তু তিনি প্রকৃত জেলে না হওয়ায় এবং তালিকাভুক্ত সুবিধাভোগী না থাকায় জেলেরা তাকে চাল দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে যুবায়ের মৃধা চাল আত্মসাতের অভিযোগ তুলে হাইয়ুম খানের বিরুদ্ধে অপপ্রচার চালান বলে অভিযোগ ওঠে।

বিক্ষোভ সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “হাইয়ুম খান দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে জেলেদের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি নিজের পকেটের টাকা খরচ করে চাল পরিবহন করে বিতরণ করেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, “এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের শাস্তির দাবি করছি।”

এ সময় জেলেরা বলেন, “যুবায়ের নিজের জন্য চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এতে আমাদের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।”

এসময় বেশে উপস্থিত ছিলেন জেলে সালেক ঢালী, মনির হোসেন হাওলাদার, কবির হোসেন, সামিম হাওলাদার, আইয়ুব আলী সিকদার, মোঃ আমীরুল ইসলাম হাওলাদার, আকাবর আলী হাওলাদার, সেকেন্দোর আলী হাওলাদার, মজিবর রহমান মৃধা, সোহেল হাওলাদার শহীদ হাওলাদার, মামুন বেপারী, দীপক হাজারী, সালক ঢালী, রতন মৃধাসহ শত শত জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights