• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দেশের প্রতিবন্ধীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত

ByMahfuz Sarker

মার্চ ৩, ২০২৬
filter: null; fileterIntensity: null; filterMask: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: advanced;hw-remosaic: false;touch: (0.6236111, 0.28349876);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

সাইমুল রাজু, স্টাফ রিপোর্টার:

অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সারা দেশের প্রতিবন্ধী প্রতিযোগীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬-এর গ্র্যান্ড ফিনাল আজ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকাল ৪:০০ টায় ঢাকার গুলশান ক্লাব-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। সভাপতিত্ব করেন অবাক বাংলাদেশের উপদেষ্টা মোঃ আবুবকর সিদ্দিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ক্লাব-এর পরিচালক আরফাতুর রহমান আপেল, সুইড বাংলাদেশ-এর মহাসচিব মোঃ মাহবুবুল মুনির, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ-এর জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম এবং এটিএন বাংলা-র উপদেষ্টা তাশিক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্ব। সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে তারাও কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে সারা দেশে।

“প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকার সবসময় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অবাক বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনাব সোহেল। তিনি একজন স্পেশাল এডুকেটর, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ-এর ন্যাশনাল কোচ এবং বাংলাদেশ স্কাউটস-এ বিশেষ স্কাউটদের একজন সফল স্কাউট লিডার। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীরা সুমধুর তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশ ও ধর্মীয়-সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights