• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

Byadmin

জানু. ২, ২০২৬

মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক
সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন, প্রবীণ বিএনপি নেতা শহীদুল্লাহ কাউসার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজসহ তারাব পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি কোটি মানুষের ভালোবাসার প্রতীক। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”
তিনি আরও বলেন, “ইনশাল্লাহ তারাবো পৌরসভার রাস্তাঘাট উন্নয়নসহ জনগণের সব সমস্যা সমাধান এবং এলাকাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights