• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তুমব্রুতে ‘ইয়ং স্টার মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫’-এর উদ্বোধন

Byadmin

অক্টো. ২৬, ২০২৫

সাইফুল ইসলাম, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় ইলিভেন গ্রুপের আয়োজনে “তুমব্রু ইয়ং স্টার মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ (২য় আসর)”-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে তুমব্রু মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ নেওয়াজ চৌধুরী, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব মুফিজুর রহমান, সাধারণ সম্পাদক, তুমব্রু বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব নুরুল আবছার, অর্থ সম্পাদক, ঘুমধুম–তুমব্রু–বালুখালী সিএনজি মাহিন্দ্রা সমবায় সমিতি লিমিটেড এবং সঞ্চালনায় ছিলেন জনাব সাইফুল ইসলাম, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ৩নং ওয়ার্ড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জাহেদ হোসাইন, প্রধান শিক্ষক, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবদুর রহিম, প্রধান শিক্ষক, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়,নুরুল কবির, প্রধান শিক্ষক, বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উদ্বোধনী খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights