
আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসেনর সাবেক মন্ত্রীপরিষদ সচিব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা হোমনা উপজেলার সদরে তার নিজ বাড়িতে বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ৬০টি মাদ্রাসায় পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
এর আগে পরিবার, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতা মরহুম এমকে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস, অবসরপ্রাপ্ত সচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান উপস্থিত থেকে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় এপিএস মতিন খানের সাথে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান জহিরুল হক জহরসহ বিএনপি-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
