• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সবুজবাগ থানায় বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত বশিরুল আলম ফারুক

Byadmin

আগস্ট ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর বিএনপি কর্তৃক ঘোষিত সবুজবাগ থানা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বশিরুল আলম ফারুক। এ উপলক্ষে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দলীয় সূত্রে জানা যায়, সবুজবাগ থানায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বশিরুল আলম ফারুক নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বদা কাজ করে যাব। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবুজবাগ থানা হবে অগ্রণী ভূমিকা পালনকারী।”

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সবুজবাগ থানা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights