• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

Byadmin

আগস্ট ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে তারা।

জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তার সঙ্গে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জামায়াতের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং রাত ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গে একই বিষয়ে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights