• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মেহেরপুরে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার।

Byadmin

মে ১২, ২০২৫

মারুফ,মেহেরপুর :
মেহেরপুরের গাংনীতে চোখতোলার মাঠে ডাকাতির প্রস্তুতি চলছে। এমন গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর একটি টিম সেখানে অভিযান চালালে অস্ত্র, ৫ টি ককটেল ও মাদক ফেলে পালিয়ে যায় ডাকাতের দল। এ সময় ফেলে যাওয়া ১টি পিস্তল, ৫টি ককটেল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সেনা ক্যাম্পের একটি সূত্র।

রবিবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে মেজর ফারহানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন।

সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত পিস্তল, ককটেল ও গাঁজা গাংনী থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights