• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রক্ত দানের মনোবল ।

Byadmin

ফেব্রু. ২১, ২০২৫

মো: আব্দুল লতিফ জনি-
—————————//

একুশ মোদের আত্মত‍্যাগের অমর ইতিহাস-

বিশ্ববাসী দেখলো বাংলার কঠিন এক বিশ্বাস॥

বর্গী গেলো, ফিরিঙ্গী গেলো আসলো নতুন জাতি—

মসনদে বসেই ধরলো চেপে পরাধীনতার ছাতি॥

বাংলা মায়ের সন্তানেরা উঠলো জেগে রণে-

রফিক, শফিক জব্বার , বরকতের জীবনবলি দানে ॥

বাংলা মায়ের আঁছল যেনো রক্ত মাখা সূর্য –

স্বাধীনতার উন্মাদনায় উঠলো জেগে তূর্য॥

৭১ এর রণাঙ্গনে লড়লো বীরের বেশে –

লক্ষ শহীদের রক্তে রঙ্গীন স্বাধীনতা এলো শেষে॥

মাটি পেলাম , পতাকা পেলাম পেলাম না অধিকার-

এখনো যে শঙ্কা জাগে, জাগে প্রজন্মের হুংকার।

শহীদের রক্তে এখনও যে রাজপথ সিক্ত লাল রঙ্গে-

অধিকার আদায়ে জেগে আছে জাতি প্রতিক্ষায় ক্ষণে ক্ষণে॥


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights