• মে ৩১, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু

Byadmin

নভে. ২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএর নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বদলিপ্রত্যাশীরা এই সময়ের মধ্যে www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

বদলির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রত্যাশীদের অবশ্যই পারস্পরিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসিএর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে। এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪’ জারি করা হয়।

নীতিমালার অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ ৪-এ বদলির সাধারণ শর্তাবলিতে উল্লেখ করা হয়, শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পরিক বদলির অবেদনই বিবেচনা করা হবে।

চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া অন্যান্য শর্তের মধ্যে রয়েছে বদলির আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকরা কোনো ধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বদলি শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন।

বদলিপ্রত্যাশী শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরিজীবনে একবার বদলি হওয়ার সুযোগ থাকবে

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights