• মে ৩১, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জিয়াউর রহমান জন্ম না নিলে এ দেশের মানচিত্র জন্ম নিত না: এমপি দিপু

ByShirso aparadh

মে ৩১, ২০২৬

ওসমান গনি, ​রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) বলেছেন, “জিয়াউর রহমান জন্ম না নিলে এ দেশের জন্ম হতো না, এ দেশের মানচিত্র জন্ম নিত না।”

​শনিবার (৩০ মে) বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় রূপগঞ্জ উপজেলা, কাঞ্চন ও তারাবো পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি দিপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন স্বাধীনতাসংগ্রামীই ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার। তাঁর হাত ধরেই বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্ববাজারে আজ এই বিশাল প্রসারের ভিত্তি পেয়েছিল। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান অতুলনীয়।”

​বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে মাত্র তিন মাসেই দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ার চেয়েও উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সেই রূপকল্পের অংশ হিসেবে আমরা রূপগঞ্জকে একটি আদর্শ ও উন্নয়নশীল স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলব।”

​রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights