• মে ৩০, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

হোমনায় যুবতীর অর্ধ গলিত লা*শ উদ্ধার

ByMahfuz Sarker

অক্টো. ২৩, ২০২৪

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় লাইমা (২২) নামের এক যুবতীর অর্ধগলি*ত লা*শ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার সকাল ১০ টার দিকে হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এ লা*শ উদ্ধার করা হয়। সে হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ের ঘরের নাতনি।

 জানাগেছে, হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলম ৬ তলা ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই যুবতীর লা*শ উদ্ধার করা হয়।  

পুলিশ সূত্রে জানাগেছে, লাইমা মা-বাবার সাথে পাকিস্থান থাকতো। পরে দেশে আসার পর তার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। লাইমা তার নানার বাড়িতে থাকতো। পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজবুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথে বিয়ে হয়। কিন্তু তাদের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ৬ তলা বিল্ডিং এর ৫ তলায় ভাড়া বাসায় থাকতো।  কয়েকদিন ধরে সে ফোন রিসিভ না করায় তার স্বামী ফারুক তার ছোট ভাইকে পাঠালে সে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং  ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হতে লাগলে পুলিশে খবর দেয়। পরে  পুলিশ এসে দরজা ভেঙে গলিত অবস্থায় লাইমার লা*শ উদ্ধার করে। 

হোমনা থানার ওসি  মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন- লা*শের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। লা*শটি গলে গেছে। লা*শ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃ*ত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়া গেছে সেহেতু মৃ*ত্যুটি অস্বাভাবিক  বলে মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights