• মে ৩০, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৭তম মৃত্যুবার্ষিকী পালিত

ByMahfuz Sarker

অক্টো. ২৪, ২০২৪

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় সাবেক কেবিনেট সচিব, মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা- ০১, হোমনা-মেঘনা ও পরবর্তীতে কুমিল্লা-০২, হোমনা-তিতাস আসনের সাবেক সংসদ সদস্য এম কে আনোয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় তার বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে হোমনার বাসভবনে তার বাবা মরহুম এম কে আনোয়ার ও মা মাহমুদা আনোয়ারের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তার সঙ্গে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ সচিব ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এফ এম তারেক মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডারসহ হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীসহ কয়েক সহস্রাধিক সাধারণ মানুষ দোয়া ও মিলাদে শরীক হয়।

উল্লেখ্য, এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। কুমিল্লার হোমনা, মেঘনা ও তিতাস আসন থেকে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবার বিএনপি সরকারের নৌ পরিবহন, বাণিজ্য, দফতরবিহীন, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এম কে আনোয়ার ও মাহমুদা আনোয়ার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক-জননী ছিলেন। ২০১৭ সালে ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। পরে হোমনাস্থ তার নিজ বাসভবনের পূর্বপাশে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights