• শনি. সেপ্টে ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

BySarker

সেপ্টে ৫, ২০২৬

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজিচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মা ও ছেলে রয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights