• সোম. আগ ৩১, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

সরিয়ে দেওয়া হলো কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল ইমামকে, বাকি খোরশেদ আলম

ByShirso Aparadh

আগ ৩০, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :
শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল ইমামকে।তার বিরুদ্ধে ফ্যাসিস্টের দোসর সাবেক কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান এর সাথে ঘনিষ্ঠতা থাকার অভিযোগ রয়েছে।
তাকে এ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। একই অভিযোগ রয়েছে যুগ্মসচিব মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে । এবার খোরশেদ আলমের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টজনেরা। বিশ্বস্ত

সূত্রে জানাযায়,কৃষি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম, যুগ্ম-সচিব মোঃ খোরশেদ আলমসহ আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ফ্যাসিস্টের দোসর শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উৎযাপন কমিটির সদস্য সচিব সাবেক কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান এর ঘনিষ্ঠ অনুসারী বলে অভিযোগ রয়েছে। বিএনপি সরকার গঠনের পর দুই মাসের মধ্যে সরকার বিরোধী আমলা কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান কে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠায় । এমদাদ উল্লাহ মিয়ান এর ঘনিষ্ঠ অনুসারী কৃষি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম, যুগ্মসচিব মোঃ খোরশেদ আলম,কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আকতার দীর্ঘদিনযাবত কৃষি মন্ত্রনালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং বিভাগের দায়িত্বে আছেন। বিগত অন্তর্বর্তী কালীন সরকারের সময় দীর্ঘদিনের সুষ্ঠু ধারায় চলমান সার ব্যবস্থাপনা ভেঙ্গে নীতিমালা ২০০৯ বাতিল করে হঠাৎ করে সকল অংশীদারদের মতামত গ্রহন না করে তাড়াহুড়া করে একতরফা সিদ্ধান্ত নিয়ে তৎকালীন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান এর একক আধিপত্যে বিতর্কিত সারব্যবস্থাপনা ও ডিলার নিয়োগ নীতিমালা ২০২৫ প্রনয়ণ করা হয়। বিতর্কিত নীতিমালাটি স্থগিত করে নতুন নীতিমালা প্রনয়নের দাবীতে সার ব্যবসায়ীদের বার বার অনুরোধ উপেক্ষা করে নীতিমালাটি মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য গত সপ্তাহে হঠাৎ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যার নেতিবাচক প্রভাবে আজকে সারাদেশে সার সংকট ভয়াবহ আকার ধারন করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বিএফএ)এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন। বিতর্কিত নীতিমালা বাস্তবায়নের চেষ্টা ও তৎপরতা দেখানো সারা দেশে সার ব্যবস্থাপনা ও বিতরণে বিশৃঙ্খলার মূল কারন উল্লেখ করে বিএফএর সাবেক সহ সভাপতি মোঃ অলিউর রহমান বলেন, আওয়ামী দোসর এমদাদ উল্লাহ মিয়ানকে চাকরি থেকে সরিয়ে দেয়া হলেও তার অনুসারী যুগ্ম-সচিব মোঃ খোরশেদ আলমগংরা মন্ত্রনালয়ের নীতিনির্ধারণীর শীর্ষে বসে থেকে বিএনপি সরকারকে বিব্রত করার ও বেকায়দায় ফেলার জন্য আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে গভীর ষড়যন্ত্রে তৎপর রয়েছে।

সংশ্লিষ্ট সার ব্যবসায়ীদের মতামত ও যৌক্তিক আবেদন উপেক্ষা করে বিতর্কিত নীতিমালা মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি করে দেশে কৃষি সেক্টরে এক কৃত্রিম সংকট তৈরী এবং ভয়ংকর বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। এতে দায়িত্বরত কর্মকর্তা অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমামকে কৃষি মন্ত্রনালয় থেকে সরিয়ে দিয়ে সরকার এক ভয়ংকর বিশৃঙ্খলা থেকে রক্ষা পেল এবং তার সহযোগী খোরশেদ আলমগংদের বিরুদ্ধে ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা করছেন দেশপ্রেমিক রাজনৈতিক সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights