• বুধ. আগ ২৬, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ফ্যাসিজম যেন আর ফিরে না আসে, আমরাও যেন ফ্যাসিস্ট না হই: আইনমন্ত্রী

ByShirso Aparadh

আগ ২৬, ২০২৬

রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, দেশে যেন আর ফ্যাসিজম ফিরে আসতে না পারে এবং ক্ষমতায় থাকা কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, সেই ফ্যাসিস্টদের যারা ফিরিয়ে আনতে চায়, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। কেউ যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য রোডম্যাপ তৈরি করতে হবে।’

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে। তবে ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিজমের আর কোনো সুযোগ থাকবে না।

একই সঙ্গে ক্ষমতাসীনদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ফ্যাসিজম যেন আর ফিরে না আসে, সেই সঙ্গে আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি।’

বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights