• বৃহঃ. আগ ১৩, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

ByShirso Aparadh

আগ ১৩, ২০২৬

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে তিনি দেশে ফেরেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে অসুস্থতাজনিত কারণে গত ২৩ জুলাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি বাম নিতম্বের সমস্যায় ভুগছিলেন। পরদিন ২৪ জুলাই হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে চিকিৎসক দল তাঁর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা শুরু করেছেন এবং প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

ধর্মমন্ত্রীর অস্ত্রোপচারের আগে ও পরে তাঁর সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনও দোয়া মাহফিলের আয়োজন করে।

উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য। ২০২৬ সালে তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights