• রবি. জুলা ২৬, ২০২৬

খুলনা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে খুলনা জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ByShirso aparadh

জুলা ২৬, ২০২৬

শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি (খুলনা):

খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান-এর উপস্থিতিতে আজ (২৬ জুলাই ২০২৬) খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্সের ড্রিলশেডে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

ডিআইজির শিরোমণি পুলিশ লাইন্সে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম তাকে স্বাগত জানান এবং জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা।

কল্যাণ সভায় প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জনসেবা ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া খুলনা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে একটি বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, বিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মণ্ডল, এম. এম. তারিক-উল্লাহ্, শাহেদুল ইসলাম, বিপ্লব কুমার নন্দীসহ খুলনা জেলার সকল থানা, ফাঁড়ি ও বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এখনই দেখুন

Verified by MonsterInsights