• শনি. জুলা ১১, ২০২৬

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের ৩ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ByShirso aparadh

জুলা ১১, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন:

দেশে চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী তিন দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার)।

আজ শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার তালিকায় রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের (সকল জেলা) অধীনে এইচএসসি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬।

অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে:

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ডের উক্ত তারিখগুলোর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights