• বৃহস্পতি. জুলাই ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নির্বাচনে প্রার্থী হতে চাইলে চাকরি ছাড়তে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী

ByShirso aparadh

জুলাই ২, ২০২৬

শেখ ফরিদ উদ্দিনঃ

স্থানীয় সরকার নির্বাচনে কর্মরত শিক্ষকদের অংশগ্রহণ নিরুৎসাহিত করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক নির্বাচনে প্রার্থী হতে চাইলে আগে চাকরি থেকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের সুপারিশও করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণে সরকার ব্যাপক বিনিয়োগ করছে। এ বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এজন্য শিক্ষা খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইউনেস্কো এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের (জিপিই) আওতায় চলতি বছরে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights