• সোম. আগ ১৭, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

দেশে যুক্ত হলো নতুন ৩ উপজেলা, গঠন হলো ‘হালদা’ থানা

ByShirso Aparadh

জুলা ১, ২০২৬

স্টাফ রিপোর্টার:
দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন তিনটি উপজেলা এবং একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন অনুমোদন পাওয়া উপজেলাগুলো হলো— চট্টগ্রামে ফটিকছড়ি উত্তর, কুমিল্লায় বাঙ্গরা এবং ময়মনসিংহে দক্ষিণ গফরগাঁও। পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে নতুন হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ উপজেলা এবং গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হবে।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার আওতায় নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

সভায় স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, অর্থ, আইন, বাণিজ্য, সড়ক পরিবহন, গৃহায়নসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights