• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফরিদপুরের সদরপুরে পৃথক ঘটনায় নারী ও কিশোরীর মরদেহ উদ্ধার

ByShirso aparadh

জুন ৩০, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক নারী ও এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) উপজেলার দুটি ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ।

পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে লিপি আক্তার (৪২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা গোয়ালঘরে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এদিকে, একই দিন বিকেলে উপজেলার ভাষাণচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রাম থেকে নাছরিন আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুলু মুন্সীর মেয়ে।

পুলিশ জানায়, নাছরিন ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার বিকেলে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights