• সোম. জুন ২৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাপান ম্যাচে ব্রাজিলের খেলা, দুপুরেই ছুটি অফিসে

ByShirso aparadh

জুন ২৯, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। জাতীয় দলের খেলা নির্বিঘ্নে উপভোগের সুযোগ করে দিতে ব্রাজিলের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানি সোমবার (২৯ জুন) নির্ধারিত সময়ের আগেই অফিস ছুটি ঘোষণা করেছে।

স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ কারণে অনেক প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে জরুরি সেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিমানবন্দর, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে ব্যাংকিং সেবা চালু থাকবে। একই সঙ্গে অনলাইন ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

গ্রুপ পর্বের ম্যাচগুলো রাতের বেলায় অনুষ্ঠিত হওয়ায় তখন অফিসের সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হয়নি। তবে ব্রাজিল পরবর্তী রাউন্ডে জায়গা করে নিলে বিকেলের ম্যাচগুলোকে সামনে রেখে আবারও কর্মঘণ্টায় পরিবর্তন আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সময়ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ অফিস সময়সূচি অনুসরণ করেছিল। অনেক প্রতিষ্ঠান সেদিন পূর্ণাঙ্গ ছুটিও ঘোষণা করেছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights