• রবি. আগ ২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা

BySaiful

জুন ৭, ২০২৬

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়ীর নাম লোকমান (৪৫)। তিনি রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। হামলায় তার হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যাগটিতে প্রায় ১৭ লাখ টাকা ছিল।পুলিশ ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। ৯৯৯ নম্বরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।গোয়েন্দা সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি ঘটনাস্থলে এসে পরিকল্পিতভাবে হামলা চালায়। তদন্তকারীদের ধারণা, এটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাইয়ের ঘটনা। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই অপরাধীদের কাছে পৌঁছেছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় একাধিক গোয়েন্দা দল কাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

By Saiful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা

০৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights