• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রাজধানীর ডেমরায় ভুয়া ডিবি/পুলিশ সেজে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, এলাকায় আতঙ্ক

BySarker

জুন ৩, ২০২৬

হাসনাতুজ্জামান হাসনাত| ঢাকা

২ জুন, ২০২৬

​রাজধানীর ডেমরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এক বৃদ্ধার (৮৫) গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ০৬:৫০ ঘটিকায় ডেমরা থানাধীন পশ্চিম সানারপাড় চৌরাস্তার মোড়ের দারুস সালাম মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী বৃদ্ধার নাম ফজিলতুন্নেছা (৮৫)। তিনি পশ্চিম সানারপাড় এলাকার বাসিন্দা। এই ঘটনায় তার নাতি মোঃ হাসনাতুজ্জামান বাদী হয়ে ডেমরা থানায় অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​যেভাবে ঘটল ছিনতাইয়ের ঘটনা

​অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বৃদ্ধা ফজিলতুন্নেছা বাসা থেকে পায়ে হেঁটে চৌরাস্তার মোড়ের দিকে যাচ্ছিলেন। তিনি দারুস সালাম মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার পথ রোধ করে।

​প্রথমে তারা বৃদ্ধাকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং একপর্যায়ে “ছবি তুলতে হবে” অজুহাত দেখিয়ে তার গলার চেইন ও কানের দুল খুলতে বলে। বৃদ্ধা স্বর্ণালংকার খুলতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ১ জন আসামি জোরপূর্বক তার গলা থেকে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন টান মেরে ছিঁড়ে নেয়। বৃদ্ধা চিৎকার করার চেষ্টা করলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর বৃদ্ধা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

​সচেতনতা: ভয়ঙ্কর হয়ে উঠছে ‘ভুয়া পুলিশ’ ও ‘ছবি তোলার’ নতুন ফাঁদ

​সাম্প্রতিক সময়ে ঢাকা ও এর আশেপাশে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) বা পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে নিঃসঙ্গ প্রবীণ মানুষ, নারী এবং ভোরে বা রাতে একা চলাচলকারীদের টার্গেট করছে এই চক্র।

​অপরাধীদের প্রধান কৌশলসমূহ:

  • তল্লাশির নামে বিভ্রান্তি: “সামনে মার্ডার হয়েছে” বা “তল্লাশি চলছে” বলে পথচারীকে থামানো হয় এবং পকেটে বা শরীরে অবৈধ কিছু আছে কিনা তা দেখার অভিনয় করা হয়।
  • ছবি তোলা বা আইডি কার্ডের বাহানা: বর্তমান প্রযুক্তির যুগে “ডিজিটাল আইডি কার্ড” বা “ছবি তুলতে হবে” এমন নতুন নতুন অজুহাত দেখিয়ে মোবাইল, টাকা বা অলংকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
  • মোটরসাইকেলের ব্যবহার: এই চক্রের সদস্যরা সাধারণত দ্রুতগতির মোটরসাইকেল ব্যবহার করে, যাতে কাজ শেষ করে দ্রুত গলিপথ দিয়ে পালিয়ে যাওয়া যায়।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights