• মে ২৯, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঈদের দিনেও বৃষ্টির দাপট: রাজধানীসহ দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

ByShirso aparadh

মে ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাগড়া দিতে পারে বৃষ্টি। ঈদের দিন দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

​আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, ঈদের দিন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার খবর:

উৎসবের দিনে আবহাওয়ার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ফলে রাতের বেলা গরমের তীব্রতা তেমন একটা থাকবে না।

সকালে স্বস্তি ঢাকা ও চট্টগ্রামে:

ঈদের দিনের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে ঈদের দিন তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। এই দুই বিভাগে ঈদের দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

​তিনি আরও জানান, সকালের দিকে আকাশ আংশিক মেঘলা বা শুষ্ক থাকলেও, দিনের যেকোনো সময় দেশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে ভারী বৃষ্টি শুরু হতে পারে। তাই ঈদের নামাজ আদায় ও কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় সবাইকে আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights