• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

Byadmin

মে ৯, ২০২৬

কাজল:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন কন্যাসন্তান এবং তার ভাই। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী ফোরকান পলাতক রয়েছেন।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তারা কাপাসিয়ার রাহাতখানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ফোরকান পেশায় একজন গাড়িচালক।

ঘটনার পর থেকেই ফোরকানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights