• বৃহস্পতি. জুন ১১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বরিশাল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা: নেতৃত্বে ইমরানছবি: সংগৃহীত (নতুন আহবায়ক কমিটি অনুমোদন)

বরিশাল বিভাগীয় ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে বরিশাল জেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিকুল ইসলাম (ইমরান)। সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আসিফ আল মামুন। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আব্দুল কাদের মোল্লা, মোঃ ইমরান আহমেদ (ইব্রাহিম), মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স, জাহিদ সাকিন (ববি), মহসিন শিকদার, আরিফ হোসেন (ববি), মোঃ ইমতিয়াজ চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম (রফিক মৃধা) এবং সৈয়দ মাহমুদ হাসানকে।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল আমীন মৃধা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এতে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রমে সমন্বয় নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই আহবায়ক কমিটির মাধ্যমে বরিশাল জেলায় ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে। নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights