• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রতিবন্ধীদের পাশে জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া: গাজীপুরে মানবিকতার নতুন ইতিহাস

Byadmin

মে ২, ২০২৬

একরামুল হক :

গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই মানবিক নেতৃত্ব ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনের কৃতি সন্তান এই প্রশাসক নিজেকে শুধু কর্মকর্তা নয়, বরং জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে -এ অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী আয়োজন—‘হৃদয়ের মিলনমেলা’। এ অনুষ্ঠানে ১৯ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম পা প্রদান করা হয়, যা তাদের জীবনে নতুনভাবে চলার স্বপ্ন জাগায়। একইসঙ্গে ৩৪ জন প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্র, যা তাদের আত্মনির্ভরশীল জীবনের পথে এগিয়ে যাওয়ার বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার আন্তরিকতা, সহমর্মিতা ও মানবিক আচরণ উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। তিনি শুধু আনুষ্ঠানিকতা পালনেই সীমাবদ্ধ থাকেননি; বরং প্রতিবন্ধীদের সাহস জুগিয়ে, তাদের বুকে জড়িয়ে ধরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আবেগঘন এই মুহূর্তে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অন্যদিকে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুরে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন তিনি। একসময় খুন, ছিনতাই ও রাহাজানির ঘটনায় আলোচিত এই জেলায় বর্তমানে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা কমেছে, কমেছে ছিনতাইয়ের ঘটনাও।

স্থানীয়দের মতে, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার মানবিক দৃষ্টিভঙ্গি ও কঠোর প্রশাসনিক তৎপরতার সমন্বয়ে গাজীপুর ধীরে ধীরে একটি শান্ত, নিরাপদ ও মানবিক জেলায় রূপ নিচ্ছে।

মানুষের পাশে দাঁড়ানো, সমাজের অবহেলিতদের এগিয়ে নেওয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন একজন জনবান্ধব প্রশাসকের উজ্জ্বল উদাহরণ।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights