• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

উজিরপুরে এসএসসি পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থীকে এক বছরের সাজাউজিরপুরে এসএসসি পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থীকে এক বছরের সাজা

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে। মঙ্গলবার (২৮ এপ্রিল) চলমান এসএসসি পরীক্ষার সময় তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিতে গেলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি শনাক্ত করেন।

পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট ধারায় তাফসির ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১শত টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, “পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights