• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে আবারও হামলা: ট্রাম্প

Byadmin

এপ্রিল ২১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন না হলে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে হামলা পুনরায় শুরু হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শুরু হয় ৮ এপ্রিল এবং শেষ হবে ২২ এপ্রিল বুধবার। তবে এই সময়সীমার মধ্যে কোনো স্থায়ী শান্তিচুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন ট্রাম্প।

এর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর ইসলামাবাদ-এ মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম।” তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে মার্কিন বাহিনী পুনরায় অভিযান শুরু করবে।

তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি “ভালো” ও কার্যকর চুক্তি করতে চান তিনি। এ বিষয়ে তাড়াহুড়ো না করে পর্যাপ্ত সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights