• বুধ. জুন ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বরিশালের মেহেন্দিগঞ্জে কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ইজারা না দেওয়ার অভিযোগবরিশালের মেহেন্দিগঞ্জে কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ইজারা না দেওয়ার অভিযোগ

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার পাতারহাট বন্দরে কাঠ মহলের ইজারা টাকা পরিশোধ না করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রশাসন গাছ বোঝাই দুটি নসিমন আটক করেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে বন্দরের বিভিন্ন স্থান থেকে গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪৩২ বাংলা সনের জন্য পাতারহাট বাজারের কাঠ মহলের ইজারা গ্রহণ করেন মোহাম্মাদ হোসেন গাজী। তাঁর অভিযোগ, বন্দরে প্রায় ৬৪টি কাঠের দোকান থাকলেও ব্যবসায়ীরা গত এক বছর ধরে নির্ধারিত হারে ইজারা পরিশোধ করছেন না। প্রতিটি দোকানের জন্য মাসিক ১০০ টাকা নির্ধারিত থাকলেও তা আদায় করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

পাওনা আদায়ের জন্য ইজারাদার হোসেন গাজী মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং শনিবার সকালে অভিযান চালিয়ে গাছ বোঝাই দুটি নসিমন আটক করে।

এদিকে ইজারাদার হোসেন গাজী দাবি করেন, নিয়ম অনুযায়ী ইজারা নেওয়া হলেও ব্যবসায়ীরা ৩০শে চৈত্র পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন সিকদার। তাঁর বক্তব্য, ইজারাদার কখনো তাঁদের কাছে পাওনা আদায়ের জন্য যোগাযোগ করেননি।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটককৃত গাড়ি ও গাছ বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights